Sylhet Today 24 PRINT

ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০২২

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, মিম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা। তারা বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে চলাচল করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.