Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দুই ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ১২ মার্চ, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্রসহ দুইজন ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে শাহীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের নিকট থেকে ৩টি রামদা, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি স্টিলের তৈরি ধারালো করাত, ১টি ধারালো দা ও ১টি স্টিলের তৈরি লাঠি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের শাহীবাগ এলাকার আশিকুর রহমানের ছেলে আবিদুর রহমান সোহেল ও পূর্ব শ্রীমঙ্গল এলাকার কুরশ মিয়ার ছেলে মুজিবুর রহমান ইমান

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে আমরা অভিযান করে দুই ডাকাতকে গ্রেপ্তার করি। তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় তাদের সাথে থাকা আরও ৭ থেকে ৮ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.