Sylhet Today 24 PRINT

বাড়ির গর্তে জমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২২

ময়মনসিংহের তারাকান্দায় বাড়ির পাশের পরিত্যক্ত একটি গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ।

নিহতরা হলো একই এলাকার খাদেমুল ইসলামের মেয়ে রোজা মনি (২) ও রুবেল মিয়ার আড়াই বছরের মেয়ে রাইসা মনি।

আবুল কালাম জানান, দুপুরে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তারা পরিত্যক্ত ওই গর্তটিতে পড়ে যায়। পরে নিহত এক শিশুর বাবা গর্তের ভেতর থেকে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া শিশুদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.