Sylhet Today 24 PRINT

শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০২২

পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৮ মার্চ) ‘পবিত্র শবে বরাত’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আসুন সকল প্রকার অন্যায় অনাচার হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস বর্তমানে সমগ্রবিশ্বকে স্থবির করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

শেখ হাসিনা বলেন, আমরা জনগণকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। তিনি এই মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি এই সংক্রমণ থেকে সকলের দ্রুত মুক্তি কামনায় মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.