Sylhet Today 24 PRINT

খুলনায় জঙ্গি সন্দেহে ১১ জন আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০২২

খুলনার জঙ্গি সন্দেহে ১১ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে র‌্যাব-৬ তাদের আটক করা হয়।

জানা যায় , র‌্যাব-৬ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খালিশপুর বিআইডিসি রোডে আলম শেখের বাড়িতে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্যরা গোপন বৈঠক করছিল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব ওই বাড়িসহ আশপাশ এলাকা ঘিরে রাখে। পরে আলমের বাড়ির ২য় ও ৩য় তলার একটি মাদরাসায় অভিযান চালায়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অভিযান চালানোর পর রাত ১২টায় বাড়ির মালিক আলম শেখসহ মোট ১১ জনকে র‌্যাব-৬ কার্যালয়ে নিয়ে যায়।

শনিবার (১৯ মার্চ) সকালে র‌্যাব-৬ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশিদ বলেন, দুপুর ১২টার দিকে এ বিষয়ে প্রেস কনফারেন্সে বিস্তারিত জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.