Sylhet Today 24 PRINT

বঙ্গোপসাগরে লঘুচাপ, হতে পারে ঘূর্ণিঝড়

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০২২

তীব্র গরমে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। রোববারের মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার অথবা এর পরদিন মঙ্গলবারের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর এ কথা জানিয়ে বলেছে, বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে আকাশে মেঘ যতটুকু ছিল, তাও উড়ে গিয়ে লঘুচাপটির আশপাশে জড়ো হয়েছে। এতে রোদ সকাল থেকেই সরাসরি ভূখণ্ডে নেমে এসে গরম তৈরি করছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি নিম্নচাপ থেকে সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তা মিয়ানমার উপকূলে আঘাত হানার আশঙ্কা বেশি। তবে এর প্রভাবে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে ব্যাপক বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ বৃষ্টি বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন শ্রীমঙ্গলে, ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়ায়। সর্বনিম্ন ছিল ২২ দশমিক ৩।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.