Sylhet Today 24 PRINT

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২২

গাজীপুরের টঙ্গীতে ১১ বছরের এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আবদুর রহিম নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

সোমবার (২১ মার্চ) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। গ্রেফতারকৃত আবদুর রহিম শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই টঙ্গীর খাঁপাড়া এলাকার মারকাজুল উম্মাহ আল-ইসলামী বাংলাদেশ নামে এই শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ছিল গ্রেপ্তারকৃত শিক্ষক। রোববার (২০ মার্চ) রাতে পড়ানোর কথা বলে মাদ্রাসার বোর্ডিং থেকে ভুক্তভোগী ওই শিশুকে ওই শিক্ষকের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে সেখানে জোরপূর্বক তাকে বলাৎকার করে ওই শিক্ষক।

এ ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে ভয়ভীতিও প্রদর্শন করেন ওই শিক্ষক। সোমবার সকালে শিশুটির বাবা শিশুটিকে দেখতে এস শারীরিক অবস্থা খারাপ দেখে শারীরিক অসুস্থতার কথা জানতে চায়। ঘটনার বিস্তারিত শিশুটি তার বাবাকে জানায়। পরে শিশুটির বাবা থানা পুলিশকে অবগত করন। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ওই শিক্ষক পালিয়ে যায়।

পরে সোমবার দিনভর তথ্যপ্রযুক্তি ও সোর্সের তথ্যমতে রাজধানীর বেশকিছু এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.