Sylhet Today 24 PRINT

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২২

রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৩ মার্চ) ভোরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন, সাহিদ হাসান (৩৭), সাফিয়ান (৯), সাফা (১০) ও রেখা (৩৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, ভোরে বাড্ডা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ চারজনকে এখানে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সাহিদ হাসানের শরীরের ৯৫ শতাংশ, রেখার শরীরের ৩০ শতাংশ, সাফার শরীরের ১১ শতাংশ ও সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.