Sylhet Today 24 PRINT

বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পদক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০২২

জাতীয় জীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান পেয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। গতকাল প্রধানমন্ত্রী তাদের হাতে তুলে দেন এই পুরস্কার। এবার দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যুৎ বিভাগও পেয়েছে এই পুরস্কার।

গতকাল প্রতিমন্ত্রী নসরুল হামিদ কর্তৃক গৃহীত এ স্বাধীনতা পুরস্কারটি (মেডেল ও সনদ) আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এ গৌরবদীপ্ত অর্জনের রূপকার তিনিই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এ গৌরবদীপ্ত অর্জনের রূপকার তিনিই। দেশের শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, নীতি-কৌশল ও জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সফল প্রতিফলন। মুজিববর্ষে প্রতিটি ঘরকে আলোকিত করবেন। বিদ্যুৎ বিভাগের মন্ত্রীর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তিনি প্রত্যক্ষভাবে শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্নে নেতৃত্ব দিয়ে সারা দেশে মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন। এ অর্জনের স্মারক তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনারই প্রাপ্য বলে সংশ্লিষ্টরা বলছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ,খনিজসম্পদ ও জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী বীর বিক্রম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.