Sylhet Today 24 PRINT

রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে ফেসবুক পেজ ‘মজালস’র অ্যাডমিন গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারণার চালানোর অভিযোগে ফেসবুক পাতা ‘মজালস’র অ্যাডমিন রিফায়েতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান।তিনি বলেন, “মজালস পেইজে সরকার ও রাষ্ট্র বিরোধী প্রচারণা, ভুল ও বিভ্রান্তিকর তথ্য এবং নানা ধরনের কটূক্তি করা হয়। “বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার একটি রাস্তা থেকে রিফায়েতকে গ্রেপ্তার করা হয়।”

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

নিরাপত্তার কারণ দেখিয়ে দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর আজ ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে পুনরায় ফেসবুক খুলে দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.