Sylhet Today 24 PRINT

জামায়াতি সন্ত্রাসীরা সহিংসতা উস্কে দিতে ফেসবুক ব্যবহার করে: জয়

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৫

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন 'জামায়াতি সন্ত্রাসীরা গুজব ছড়িয়া সহিংসতা উস্কে দেয়ার মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করে'

ফেসবুক খুলে দেয়ার পর জয় তাঁর নিজের ভেরিফাইড পেজে এক পোষ্টে লিখেছেন, " ফেসবুক এখন আবারও বাংলাদেশে খুলে দেয়া হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জামায়াতি সন্ত্রাসীরা গুজব ছড়িয়ে সহিংসতা উস্কে দেয়ার মাধ্যম হিসেবে একে ব্যবহার করে"।

তিনি বলেন, "যুদ্ধাপরাধী মুজাহিদ ও সাকার ফাঁসির আগে এটা বন্ধ করা হয়েছিলো। গণ হত্যাকারীদের পক্ষ হয়ে চালানো ব্যাপক আন্তর্জাতিক অপপ্রচারের মুখেও এটা শুধুই আমাদের আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার জন্যই স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদদের প্রতি সুবিচার করা সম্ভব হয়েছে।"

নিরাপত্তার কারণ দেখিয়ে দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর আজ ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে পুনরায় ফেসবুক খুলে দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.