Sylhet Today 24 PRINT

দিনাজপুরে ইস্কন মন্দিরে গুলি-বোমায় আহত ২, আটক ১

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৫

দিনাজপুরের কাহারোলে জয়নন্দ দহচি গ্রামের নিলাহার পুকুর সংলগ্ন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে  এ ঘটনা ঘটে বলে বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন সরকার জানান।

আহতরা হলেন মিঠুন ও রহিত চন্দ্র। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন  গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার শরিফুল ইসলাম নামে একজনকে আটক করেছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।

জানা গেছে , জয়নন্দ গ্রামের ওই ইসকন মন্দিরে কীর্তন-ধর্মসভা চলার সময় দুর্বৃত্তরা গুলিবর্ষণ ও হাতবোমা ছুড়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী যুবক শীল প্রসাদ জানান, তিনজন যুবক দুইবার গুলি করে এবং তিনটি হাতবোমা ছুড়ে মারে। একটি হাতবোমা বিস্ফোরিত হলেও বাকি দুটি বিস্ফোরিত হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.