Sylhet Today 24 PRINT

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টায় বড় রাজারামপুর গ্রামের সুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজারামপুর গ্রামে সড়কে এ ঘটনা ঘটে।

অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি জানান, মন্ত্রীর বাড়ির সামনে বসুরহাট-দাগনভূঁইয়া সড়কে একটি ককটেল ছোঁড়া হয়। তবে কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করতে পারেননি ওসি।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.