Sylhet Today 24 PRINT

নিরাপদ সড়কের দাবিতে ফের আন্দোলনে শিক্ষার্থীরা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০২২

রাজধানীর ওয়ারীতে কামরুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা মালঞ্চ পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ৭ দফা দাবি জানান।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর ওয়ারীতে জয়কালী মন্দীরের সামনে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

এছাড়াও টিকাটুলি কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুল, ওয়ারী উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেন।

কামরুন্নেসা গভমেন্ট হাইস্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা মালঞ্চ বাসের ধাক্কায় মৃত্যুর ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে, দ্রুত বিচার ট্রাইবুনালে হত্যার বিচারসহ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত করা, ফুটওভার ব্রিজ বা জেব্রাক্রসিং বা বিকল্প পারাপার ব্যবস্থা, অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, লাইসেন্স প্রাপ্তিতে চালকে প্রাতিষ্ঠান শিক্ষা নিশ্চিত করা, সড়ক পরিবহন আইন পূর্ণ বাস্তবায়ন, শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করা, পরিবহন ব্যবস্থাপনায় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে টিকিট ও কাউন্টার ভিত্তিতে গড়ে তোলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.