Sylhet Today 24 PRINT

চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০২২

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে আজ মাগরিবের নামাজের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সভায় বসছে কমিটি।

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ সভার আয়োজন করেছে। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এতে সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বর এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ দিকে সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। তাই আজ শনিবার দেশটিতে পালিত হচ্ছে প্রথম রমজান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.