Sylhet Today 24 PRINT

২০ এপ্রিল থেকে মিলবে নতুন নোট

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০২২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ২০ এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ২৮ এপ্রিল পর্যন্ত নতুন নোট বিনিময় করা যাবে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রমজানে ব্যাংকিং সময়সূচির আলোকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন সময়ে নোট বিনিময় করা যাবে। একজন ব্যক্তি ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের একটি করে বান্ডেল তথা ১০০টি করে মোট ১৮ হাজার টাকা নিতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.