Sylhet Today 24 PRINT

ট্রেনের চাকা লাইনচ্যুত: চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৫

কুমিল্লা সদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন ধর্মপুরে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। 

কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানা জানান, উদ্ধারকারী ট্রেন লাকসাম থেকে রওনা হয়েছে।

তিনি আরো বলেন, আধা ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.