Sylhet Today 24 PRINT

সিলেটের সাবেক ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের আপিল, নথি তলব

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০২২

অর্থপাচারের মামলায় পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। সেই সাথে মামলাটির সব নথিও তলব করেছেন আদালত।

দুদকের আবেদন রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

ঘুষ লেনদেনের অভিযোগের মামলায় তিন বছর সাজা থেকে খালাস চেয়ে গত ৬ এপ্রিল পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

সেই মামলার নথি তলব করে মিজানুর রহমানের জামিন আবেদন শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.