Sylhet Today 24 PRINT

১৭ এপ্রিল মুজিবনগরে সরকারি ছুটি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০২২

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় সরকারি ছুটি থাকবে।

বুধবার (১৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১৭ এপ্রিল (রোববার) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় এলোকেশন অফ বিজনেস এমং দি ডিফারেন্ট মিনিস্ট্রিরিজ অ্যান্ড ডিভিশনস (সিডিউল ওয়ান অফ দি রুলস অফ বিজনেসেস, ১৯৬৯) রিভাইজড আপ টু এপ্রিল ২০১৭)-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে সরকারি ছুটি ঘোষণা করা হলো।

১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। এই বৈদ্যনাথতলাকেই পরে মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.