Sylhet Today 24 PRINT

সিলেটসহ বেশ কিছুঅঞ্চলে ঝড়ের পূর্বাভাস

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০২২

সিলেটসহ দেশের বেশ কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে দেশের বেশ কিছু মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যআহত থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এতে আরও বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ বেলা ১২টায় তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বেলা ১২টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ। বিকেলে আর্দ্রতা থাকতে পারে ৪৯ শতাংশ। আজ ঢাকায় সমতলের বায়ুচাপ ১০০৪ দশমিক ৬ হেক্টো প্যাসকেলস (এইচপিএ)।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকবে। রাজধানীতে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.