Sylhet Today 24 PRINT

সুদের জন্য বিক্রি করা সেই শিশু ফিরল মায়ের কোলে

সিলেটটুডে ডেস্ক: |  ১৮ এপ্রিল, ২০২২

নারায়ণগঞ্জে সুদের টাকার জন্য বেচে দেওয়া সেই শিশু মায়ের কোলে ফিরেছে। এ ঘটনায় সুদের কারবারি লাকী বেগমকে সোমবার সকালে মাসদাইর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত লাকী বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি শিশুটিকে আনুষ্ঠানিকভাবে তার মায়ের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।

এ ঘটনায় গতকাল শিশুটির মা রানী বেগম বাদী হয়ে মানব পাচার আইনে ফতুল্লা থানায় একটি মামলা করেছেন। মামলায় সুদের মহাজন লাকী বেগম, তার স্বামী হযরত আলী ও শিশুটিকে কিনে নেওয়া নারী রানু বেগমকে আসামি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.