Sylhet Today 24 PRINT

নাসির-অমির বিচার শুরু হবে কি না জানা যাবে ১৮ মে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০২২

আলোচিত নায়িকা পরীমণিকে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় নাসির-অমিসহ তিন জনের বিরুদ্ধ চার্জগঠনের শুনানি শেষ হয়েছে। বিচার শুরু হবে কি না তা জানা যাবে আগামী ১৮ মে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের প্রার্থনা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আগামী ১৮ মে চার্জের বিষয়ে আদেশের তারিখ ধার্য করেন।

মামলার অপর আসামি হলেন- শহিদুল আলম। এদিন শুনানিকালে পরীমণি আদালতে হাজির ছিলেন।

গত ৬ বছরের সেপ্টেম্বর মামলায় নাসির, অমি এবং শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

জানা যায়, ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.