Sylhet Today 24 PRINT

বীর প্রতীক মোক্তার আলীর জন্য বিজিবির বাড়ি নির্মাণ

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৫

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি পাওয়া বীর প্রতীক মো. মোক্তার আলীকে বসবাসের জন্য বাড়ি নির্মাণ করে দিয়েছে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে বিজিবির নিজস্ব অর্থায়নে এ বাড়ি নির্মিত। বীর প্রতীক মো. মোক্তার আলী বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে এ নবনির্মিত বাড়িটির উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের (যশোর) আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান (পিবিজিএম)।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের ২৬ ব্যাটালিয়নের লে. কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন, লে. কর্নেল খালেদ বিন ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এন এম মাইনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোমিনুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদ হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দীন, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, লতিফপুর ইউপি চেয়ারম্যান ফকরুল বসার প্রমুখ উপস্থিত ছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.