Sylhet Today 24 PRINT

সাত কলেজের আজকের পরীক্ষা স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে অনার্স তৃতীয় বর্ষের আজ বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ (পুরাতন সিলেবাস) অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষা পিছিয়ে ২১ মে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। বাকি পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী হবে। 

নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকায়। ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়েছে বাকি ৬ কলেজের শিক্ষার্থীরাও। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সংঘর্ষের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.