Sylhet Today 24 PRINT

ডেন্টালের ফল প্রকাশ, পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২২

সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় এবার পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

রোববার (২৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।  তিনি জানান, ডেন্টাল পরীক্ষায় এবারে পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩ হাজার ৮২ জন। এর মধ্যে ছেলে ১৩ হাজার ৭৪৯ জন, মেয়ে ২৫ হাজার ৬৪৬ জন। সরকারি ডেন্টাল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ২৫৭ জন, মেয়ে ২৮৮ জন।

ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৪ দশমিক ৫ নম্বর পেয়েছেন নাসরিন সুলতানা ইভা নামে এক শিক্ষার্থী। দ্বিতীয় হওয়া ছেলে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ৭৫।

এর আগে গত ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশের ১২টি পরীক্ষা কেন্দ্রের ২৬টি ভেন্যুতে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.