Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাজকুমারীর সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাজকন্যা ম্যারি এলিজাবেথ। সোমবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে আসেন তিনি।

পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ড্যানিশ রাজকন্যা। এ সময় টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক বিষয়ে বাংলাদেশ এবং ডেনমার্ক রাজ্যের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

উপস্থিত ছিলেন রাজকুমারী ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও অন্যান্য কর্মকর্তারা।

এর আগে সোমবার সকালে তিন দিনের সফরে ঢাকা পৌঁছান ডেনমার্কের রাজকুমারী। সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা বিমানটি অবতরণ করে।

এ সময় তাকে ফুলেল অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পরে বিমানবন্দর থেকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আসেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য গণভবনের উদ্দেশে রওনা দেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প দেখতে ডেনমার্কের রাজকুমারী কক্সবাজার সফর করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.