Sylhet Today 24 PRINT

‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে’ দগ্ধ দম্পতির মৃত্যু, মেয়ের অবস্থা আশঙ্কাজনক

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০২২

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিষ্ফোরণে আহত স্বামী-স্ত্রী মারা গেছেন। রোববার (২৪ এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম (৩০) ও স্ত্রী খাদিজা আক্তার (২৫) মারা যান। এই ঘটনায় তাদের দুই বছরের মেয়ে ফাতেমার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

এর আগে বুধবার (২০ এপ্রিল) রাত রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন ওই তিনজন। তাদের পরিবার দাবি করছেন, এই বিস্ফোরণ ফ্রিজের কম্প্রেসার থেকে হয়েছে। তবে পুলিশ ও তিতাস গ্যাস জানিয়েছে, ফ্রিজের কম্প্রেসার নয় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রাত চারটা ও স্বামী ভোর ছয়টার দিকে মারা যান।’

আব্দুল করিমের শরীরে ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিলো। আর তার স্ত্রী খাদিজা আক্তার দগ্ধ হয়েছিলেন ৯৫ শতাংশ। আর তাদের মেয়ের শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.