২৫ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী
সিলেটটুডে ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০১৫
আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটি এই তথ্য জানিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। ফলে রোববার ১৩ ডিসেম্বর সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। ১৪ ডিসেম্বর থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে, আগামী ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নুবী (সা.) উদযাপিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মোহাম্মদ বাবুল হাসানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভুঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের সচিব অহিদুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আমজাদ আলী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম, বিটিভি পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম, স্পারসোর সিএসও শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ও চকবাজার শাহি জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.