Sylhet Today 24 PRINT

প্রীতির পরিবারকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান

সিলেটটুডে ডেস্ক |  ০২ মে, ২০২২

রাজধানীর শাজাহানপুরে সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতির পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে অনুদানের চেক তুলে দেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেওয়া হয়।

সে সময় সাংবাদিক সোহেল সানিকে ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০১৯- ২২ সাল পর্যন্ত ১ হাজার ১২১ লাখ টাকা ৩৫ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার-সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.