Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব চীনা নির্মাণ কোম্পানির

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার বা অপারেটর হিসেবে টানেলটি নির্মাতা সংস্থা চীন সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কন্সট্রাকশন কোম্পানিকে (সিসিসিসি) নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন পেয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মাণাধীন ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য সার্ভিস প্রোভাইডার বা অপারেটর হিসেবে চায়না কমিউনিকেশনস কন্সট্রাকশন কোম্পানিকে (সিসিসিসি) নিয়োগের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.