Sylhet Today 24 PRINT

বহুতল ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০২২

রাজধানীর গ্রিন রোড এলাকার একটি বাসার সাত তলা থেকে পড়ে এম ডি ইমাম হোসেন নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। ৯টার দিকে ইমামকে মৃত বলে জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক।

বেসরকারি এশিয়া-প্যাসিফিক ইউনিভার্সিটির ছাত্র ইমাম থাকতেন ৭৪/এ গ্রিন রোড এলাকায়। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানার নবগ্রাম পাটোয়ারী বাড়িতে।

ইমামকে ঢামেকে নিয়ে যাওয়া নাদিম আহমেদ জানান, গ্রিন রোডের ওই বাসার সাত তলার রেলিংয়ের ফাঁকা জায়গা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান ইমাম। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.