Sylhet Today 24 PRINT

‘ছুটি নেন, না হলে বউ নিয়ে বিদেশ যান’

সরকারি কর্মকর্তাদেরর প্রতি শামসুজ্জামান দুদু

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০২২

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার বদল হলে বিএনপিই সরকার গঠন করবে। সরকার গঠন হলেই মির্জা ফখরুল যা চাইবেন, তাকে তা দেওয়া হবে। তবে দলের মহাসচিব হিসেবে তিনি এলজিইডিআর মন্ত্রিত্ব পাবেন। তার উপরন্তু তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদেও বসানো হবে।

সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁওয়ে বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু পুলিশসহ সরকারি দপ্তরের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ঠাকুরগাঁওয়ে যারা চাকরি করতে আসবেন। বুঝে শুনে আসবেন। এখান থেকে চলে গেলেই কী মুক্তি পাবেন। তা কখনো না। ধরে এনেই বিচার করা হবে। যেমনটি আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি হতে হবে। হয় ছুটি নেন, তা না হলে বউ নিয়ে বিদেশ যান এমন কথাও বলেন দুদু।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, মুক্তিযোদ্ধা নুর করিম, উপজেলা বিএনপির নেতা আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি তারেক আদনান, মহিলা দলের নেত্রী ফোরাতুন নেহার, যুবদল সভাপতি মহেবুল্লাহ আবু নুরসহ জেলার বিভিন্ন স্তরের নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.