Sylhet Today 24 PRINT

যুবদলের সভাপতি টুকু, সাধারণ সম্পাদক মুন্না

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০২২

সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শুক্রবারের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আট সদস্যের কমিটিতে পদ পাওয়া অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার ও দপ্তর সম্পাদক (সহসভাপতির পদমর্যাদায়) কামরুজ্জামান দুলাল।

২০১৭ সালের ১৭ জানুয়ারি গঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন সাইফুল আলম নীরব ও টুকু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.