Sylhet Today 24 PRINT

ডেমরায় জ্বলছে প্লাস্টিক গোডাউন

সিলেটটুডে ডেস্ক: |  ৩০ মে, ২০২২

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় সিটি গ্রুপের প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে।

সোমবার রাত ৯টা ১২ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর পায় ডেমরা ফায়ার সার্ভিস স্টেশন। ঘটনাস্থলে এখন পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.