Sylhet Today 24 PRINT

মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতায় ছাড় নেই: মার্কিন রাষ্ট্রদূত

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০২২

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রে রয়েছে মানবাধিকার সমুন্নত রাখা। গণমাধ্যমের স্বাধীনতা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি গুরুত্বপূর্ণ বিষয়। এসব ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে পিটার হাস জানান।

মঙ্গলবার (৩১ মে) ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। নির্বাচন, মানবাধিকার, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা ও নতুন অর্থনৈতিক জোট নিয়ে ডিকাবের ওই আলোচনা চলছে।

তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ থেকে বের হতে হলে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটবে না এর নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশ সরকারকে। এছাড়া যে ঘটনাগুলো ঘটেছে সে বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্ত এবং সরকারের ভূমিকা কি তা পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে মানবাধিকার ও বাক স্বাধীনতার বিষয়ে বাইডেন প্রশাসনের অবস্থান 'নো এক্সিউজ'।

পিটার হাস ওই আলোচনায় বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.