Sylhet Today 24 PRINT

ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় নারী পথচারী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০২২

রাজধানীর মুগদা থানার টিটিপাড়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাজমা বেগম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গাড়িচালক সোহেল রানাকে (৪২) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে মুগদা থানা পুলিশ।

বুধবার (১ জুন) ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম সরকার বলেন, গতকাল রাত আনুমানিক পৌনে ১০টার দিকে টিটিপাড়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ২৫ নাম্বার গাড়ি নাজমা আক্তারকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন গাড়িসহ চালককে আটক করে থানায় খবর দেয়। এরপর আহত নাজমা বেগমকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মামলা হয়, সে মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছি। তিনি আফতাবনগর এলাকার ই-ব্লকের ২৮ নম্বর বাসায় থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.