Sylhet Today 24 PRINT

জামায়াত নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত হবে: মোজাম্মেল হক

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করে যুদ্ধাপরাধীদের সম্পদও বাজেয়াপ্তের ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চলচ্চিত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , "আমরা আশা করছি যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সব সম্পদ বাজেয়াপ্ত হবে। যুদ্ধাপরাধীদের দল জামায়াত যেনো বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করতে না পারে, সে উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মভিত্তিক নয় যুদ্ধাপরাধীদের দল হিসেবেই জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"


যুদ্ধাপরাধীদের সব সম্পদ বাজেয়াপ্ত ও যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন

বিদ্যমান আইনে সম্ভব না হলে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

মোজাম্মেল হক আরো বলেন, একাত্তরে আমরা বিজয়ী হয়েছি, অন্যরা পরাজিত হয়েছে। আমরা জয়ের আনন্দ ভুলে গিয়েছি। কিন্তু তারা পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। তাই যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হলে তারা স্বরূপে আবির্ভূত হয়

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.