Sylhet Today 24 PRINT

বোরকা ও হিজাব পরা সাংবিধানিক অধিকার: হাইকোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০২২

বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সেই সঙ্গে দেশের ১৫টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীরা বোরকা পরায় হেনস্তার যে ঘটনা ঘটেছে, সে সব তদন্ত করতেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

এ-সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশে শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, ধর্মসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ইলিয়াছ আলী মণ্ডল, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.