Sylhet Today 24 PRINT

বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন একই পরিবারের ৩ নারী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০২২

নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন একই পরিবারের তিন নারী।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাসন্তী রানী ঘোষ, বিমলি রানী ঘোষ ও মনিরানী ঘোষ। সম্পর্কে তারা জা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে ৩ গৃহবধূর মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টিতে বৈদ্যুতিক তারের লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তারা বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত না করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.