Sylhet Today 24 PRINT

বাড়ছে বিয়ে বিচ্ছেদের খরচ

সিলেটটুডে ডেস্ক: |  ০৯ জুন, ২০২২

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্ট্যাম্প আইনের বিভিন্ন ধারায় পরিবর্তনের প্রস্তাব এনেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাই এই বাজেট পাস হলে বাড়বে বিয়ে বিচ্ছেদ নিবন্ধনের খরচ। গুনতে হবে বাড়তি টাকা।

বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রস্তাব অনুযায়ী, ডিভোর্স স্ট্যাম্পের দাম আগের ৫০০ টাকা থেকে বেড়ে হবে দুই হাজার টাকা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হিসাব বলছে, ২০২১ সালে এই এলাকায় ডিভোর্সের আবেদন জমা পড়ে সাত হাজার ২৪৫টি, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। ২০২০ সালে ছিল ছয় হাজার ৩৪৫টি।

অন্যদিকে, ঢাকা উত্তর সিটিতে ২০২০ সালে ডিভোর্সের আবেদন জমা পড়ে ছয় হাজার ১৬৮টি। ২০২১ সালে তা কমে আসে চার হাজার ৬৭৪টিতে।

২০২০ সালে দুই সিটি করপোরেশনের মোট ১২ হাজার ৫১৩টি ডিভোর্সের আবেদনের মধ্যে আট হাজার ৪৮১টি আবেদন করেছেন নারীরা। বাকি চার হাজার ৩২টি বিচ্ছেদ চেয়েছেন পুরুষ। সে হিসেবে নারীদের পক্ষ থেকে ডিভোর্স বেশি দেওয়া হয়েছে ৭০ শতাংশ।

২০২০ সালে ঢাকা উত্তর সিটির ৩৮৪ দম্পতি তালাকের আবেদন করলেও আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়েছেন বলে জানিয়েছেন সিটির কর্মকর্তারা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.