Sylhet Today 24 PRINT

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০২২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

মেডিকেল বোর্ডের পরামর্শে বুধবার (১৫ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে তাকে কেবিনে নেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, 'এভারকেয়ারের কার্ডিওলজি বিভাগের প্রধান শাহবুদ্দিন তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা গতকাল বিকেলে ও আজ দুপুরে বৈঠক করে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এখন কেবিনে তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন।'

উল্লেখ্য, হঠাৎ অসুস্থ হওয়ায় খালেদা জিয়াকে গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর এ নিয়ে খালেদা জিয়াকে ৫ দফা এভারকেয়ারে ভর্তি করা হলো। এর আগে, ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেওয়া হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.