সিলেটটুডে ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০১৫
চলতি বছর পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনি ও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক-১) এ কে এম জাকির হোসেন ভূঁঞা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল জলিল বৃহস্পতিবার জানান, " রেওয়াজ অনুযায়ী বিভিন্ন শিক্ষা বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ৩১ ডিসেম্বর সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।"
২০১৪ সালেও একই দিনে এ দুটি সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল।
গত ১ থেকে ১৮ নভেম্বর জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এরপর ২২ থেকে ৩০ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় বসে ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী।