সিলেটটুডে ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০১৫
অনলাইনে বেতন ও পেনশন নির্ধারণ পদ্ধতির উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি জানান, এ পদ্ধতিতে দুর্নীতি ও হয়রানি রোধে কার্যকর ভূমিকা রাখবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে সরকারি কমকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন নির্ধারণ হবে।
অনুষ্ঠানে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক, অর্থসচিব মাহবুব আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার উপস্থিত রয়েছেন।