Sylhet Today 24 PRINT

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক: |  ২৬ জুন, ২০২২

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ জন মারা গেছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া রোববার রাত পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর রোববার রাতে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত ঘোষণা করা হয়।

নিহতরা হলেন-মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

এর আগে রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের মাঝখানে চলন্ত মোটরসাইকেলে ভিডিও করার সময় দুর্ঘটনাটি ঘটে।

সূত্র: ডেইলি স্টার

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.