Sylhet Today 24 PRINT

বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে আলোকসজ্জা বন্ধ

সিলেটটুডে ডেস্ক: |  ০৭ জুলাই, ২০২২

বিদ্যুৎ সাশ্রয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারাদেশে আলোকসজ্জা বন্ধ করে দিয়েছে সরকার।

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারাদেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলোকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.