Sylhet Today 24 PRINT

অমুসলিম কর্মচারী না থাকায় ঈদে রংপুর এক্সপ্রেসে যাত্রী পরিবহন বন্ধ

সিলেটটুডে ডেস্ক: |  ০৮ জুলাই, ২০২২

ঢাকা-রংপুর-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস, আগামী ৯ ও ১১ জুলাই চলাচল করবে না।

রেলওয়ের লালমনিরহাট বিভাগে কর্মরতদের মধ্যে কোনো অমুসলিম রানিং কর্মচারী না থাকায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ রেলওয়ের জারি করা একটি চিঠিতে বলা হয়েছে, "লালমনিরহাট সেকশনে কর্মরতদের মধ্যে কোনো অমুসলিম রানিং কর্মচারী না থাকায়, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ৯ জুলাই এবং ১১ জুলাই রংপুর-ঢাকা রুটে চলাচল করবে না।"

ওই চিঠিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.