Sylhet Today 24 PRINT

চট্টগ্রামের পতেঙ্গায় হাত বোমা বিস্ফোরণে আহত ৬, আটক ২

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৫

চট্টগ্রামের পতেঙ্গা এলাকার  নৌবাহিনীর ঘাঁটিতে হাত বোমা বিস্ফোরিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর ঈশা খাঁ ঘাঁটির নাবিক কলোনি এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পরপর নৌবাহিনীর হাসপাতালসংলগ্ন মসজিদের বারান্দায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য।

এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন এবং দুজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে নৌবাহিনীর কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করছেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.