Sylhet Today 24 PRINT

বালুবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৪

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯ জন।

শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল ব্ষিয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বালুবোঝাই একটি ট্রাকের পেছনে ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহণের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

পরে আহতাবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.