Sylhet Today 24 PRINT

রেলের পথে অবরোধ তুললো ছাত্ররা, ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০২২

টিকিট কালোবাজারির অভিযোগে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীদের বিক্ষোভ তুলে নেওয়ায় ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুর ১২টা ২২ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির।

এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে আটকে রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা। এ কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীসহ অন্য যাত্রীরা এই অবরোধ করেন। তাদের অবরোধের কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার জন্য টিকিট সংগ্রহে সকাল থেকে বিমানবন্দর স্টেশনে জড়ো হন। কয়েকজনকে দেওয়ার পরই কাউন্টার থেকে বলা হয়ে আর টিকিট নেই।

অনলাইনে বা কাউন্টারে কোথাও টিকিট না টিকিট না পেয়ে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। ফলে নীলসাগর এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর স্টেশনে আটকা পড়ে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, ‘টিকিট না পেয়ে একদল শিক্ষার্থী লাইনের ওপর অবরোধ করে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন আটকে দেয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.