Sylhet Today 24 PRINT

রেলের অব্যবস্থাপনা নিয়ে রনির অবস্থানের বিষয়ে খোঁজ বললেন হাইকোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০২২

রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান কর্মসূচির বিষয়ে খোঁজ নিতে বলেছেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেন, আমরা পত্রিকায় দেখলাম একটি ছেলে আন্দোলন করছে। ছেলেটি যে আবেদন করেছে, সেটা নাকি সচিব গ্রহণ করেছেন। কিন্তু, আন্দোলনরত শিক্ষার্থী বলেছেন প্রধানমন্ত্রীর এ বিষয়ে দৃষ্টি দেওয়া দরকার। তার কোনো অভিযোগ থাকলে, তিনি আদালতে আসতে পারেন। আমরা বিষয়টি দেখব।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ কথা বলেন।

এ সময় আদালত দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিককে তার আন্দোলনের বিষয়ে খোঁজ-খবর নিতে বলেন।

আদালত দুদকের আইনজীবীকে বলেন, রেলের দুর্নীতি-সিন্ডিকেট নিয়ে দুদক কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা আমাদের জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.